You are here: Home » » রাতের অন্ধকারে পাহাড় কর্তন।।পালাতে গিয়ে শ্রমিকের মৃত্যু
নিউজ বিএনএ ডটকম, চট্টগ্রাম, ১এপ্রিল: পাহাড় কাটার সময় নিচে পড়ে মো. ইউনুস (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু এবং জাফরুল্লাহ (৪০) নামে আরো এক শ্রমিক আহত হয়েছে। সোমবার রাত বারোটার দিকে খুলশী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ভোলার লালমোহন উপজেলার গাইমারা এলাকার মৃত মো. হানিফের ছেলে।সে নগরীর দুই নম্বর গেইট এলাকার রুবেলের কলোনির বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পংকজ বড়ুয়া বলেন,রাতে খুলশি থানা থেকে গুরুতর আহত অবস্থায় দুইজনে পুলিশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান নিউজ বিএনএ ডটকমকে জানান,রাতে খুলশী আবাসিক এলাকার ২নং রোডের মাথায় অবৈধ ভাবে পাহাড় কাটাছিল শ্রমিকরা।তারা রাতে পুলিশের গাড়ি দেখে পালানোর সময় ইউনুস ও জাফরুল্লা দেওয়াল থেকে পড়ে গুরুতর আহত হয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি বলেন,ঘটনাস্থলে থেকে ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করেছে পুলিশ।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Category:







POST COMMENT
0 comments:
Post a Comment